লেক ভ্যালি ফ্লাওয়ার সিটি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা পূরণে একটি আধুনিক ও পরিবেশবান্ধব উদ্যোগ। কৃষি জমির বহুমুখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে একটি টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
এই লক্ষ্যকে সামনে রেখে লেক ভ্যালি ট্যুরিজম এন্ড রিসোর্ট লিমিটেড ইকো-এগ্রো ট্যুরিজম ও খামার বাড়ির ধারণাকে বাস্তবে রূপ দিতে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় দুইটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা প্রচলিত আবাসন ধারণার বাইরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
ঢাকার অদূরে প্রায় ৩০০ একর জমির উপর গড়ে উঠছে পূর্ণাঙ্গ ইউটিলিটি সুবিধাসম্পন্ন এই আবাসন প্রকল্প। এখানে থাকবে নিজস্ব পার্ক, রিসোর্ট, কমার্শিয়াল জোন, কনভেনশন হল, স্টুডিও অ্যাপার্টমেন্ট, ট্যুরিজম ভিলা, আধুনিক ওয়েলনেস সেন্টার, স্পোর্টস ক্লাব এবং আন্তর্জাতিক মানের আবাসিক স্কুল।
গ্রাহকদের নিরাপদ ও লাভজনক বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার। একটি সমৃদ্ধ, আধুনিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
লেকভ্যালী ফ্লাওয়ার সিটি প্রকল্পের বিশেষ বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ-