July 21, 2026
লেকভ্যালি ফ্লাওয়ার সিটির সেলস কনফারেন্স ও এওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত।
গত ১৮ জুলাই, ২০২৬ ইং তারিখ রাজধানীর ফর্টিস ডাউন টাউন রিসোর্টে লেকভ্যালি ফ্লাওয়ার সিটির সেলস কনফারেন্স ও এওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কোম্পানির সেলস টিম, পরিচালনা পরিষদ ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় চারশো জন অতিথি উপস্থিত ছিলেন। কোম্পানির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন রানা কোম্পানির বিভিন্ন পণ্য ও ফিউচার প্ল্যান নিয়ে বিশেষ প্রেজেন্টেশন করেন। এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হাসান জাবির, ভাইস চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন সাগর, উপ ব্যবস্থাপনা পরিচালক সুমন চৌধুরী, পিডি আবদুল্লাহিল কাফি মামুন উপস্থিত ছিলেন। আয়োজনে বিভিন্ন স্তরের সেলস এক্সপার্টদের সম্মাননা প্রদানের পাশাপাশি সদ্য রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়া কাস্টমারদের হাতে সাফকবলা দলিল হস্তান্তর করা হয়।
লেকভ্যালি ফ্লাওয়ার সিটি আবাসন সেক্টরে বিগত এক দশক ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। ইতোমধ্যে কাস্টমারদের সহস্রাধিক প্লট হস্তান্তর করেছে। সম্প্রতি কেরানীগঞ্জের রুহিতপুরে একশো বিঘা জমিতে সর্বাধুনিক অবকাশ বিনোদন কেন্দ্র লেকভ্যালি গ্রীন গার্ডেন রিসোর্ট নির্মাণের কাজ শুরু করেছে।